কিছু মানুষ কে দেখি কবরের কোনো ছবি দেখলে বা মৃত্যু ঘটিত কিছু দেখলে বা শুনলে বলে - "আমি যে কবে মরবো। আমার মৃত্যু কেনো দেয় না/হয় না।" আবার কিছু লোক সেটা বাধা না দিয়ে সেটা নিয়েও মজা করে যেমন ৪০শা তে দাওয়াত দিয়েন,যলদি মরেন একটা মিলাদ খাই" 😞👏
তাদের বলি ভাই-বোন কি চাইছেন জেনে বুঝে চাচ্ছেন তো? এতো আবেগ বা অন্যের sympathy পাওয়ার জন্য নিজের মৃত্যু কামোনা করেন? মনে রাখবেন এই জীবন আল্লাহ্ দিয়েছেন আর সে তার ইচ্ছা মতন আপনাকে হায়াত দিবে এবং মৃত্যু ও তার ইচ্ছা মতন ই দিবে। সামান্য কিছু দুনিয়াবি কষ্টে নিজের মৃত্যু কামনা করেন? একটা জীবনের মূল্য বুঝেন? বুঝবেন কিভাবে নিজের সাথে তো জীবন হারানোর মতন কিছু হয় নি তাই আজ বুঝছেন না। জীবনের মূল্য বুঝতে হলে যান একটা ক্যান্সারজনিত রুগীর কাছে যে জানে মারা যাবে তাও সে অবিরত চেষ্টা করছে বাঁচার জন্য, দেখতে চান জীবন কি জিনস তাহলে দেখুন তাদের যারা ৩-৪ দিন না খেতে পেয়েও জীবন লড়াই চালিয়ে যাচ্ছে শুধুমাত্র বেঁচে থাকার জন্য। আর আপনি কি করছেন নিজের কাছে একবার প্রশ্ন করুন তো!? আজথেকে নিজের মৃত্যু কামনা না করে অন্যের কাজে লাগান নিজের জীবন টা। হয়ত আপনি এসব চিন্তা বাদ দিয়ে কাজ করলেন কোনো ক্যান্সার এর রোগীকে একটু হাসানোর জন্য বা কিছু অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালেন। এতে নিজের জীবন কেও স্বার্থক মনে হবে এবং অন্যেরাও একটু খুশি থাকবেন।
be a real human being.
আমার এই স্ট্যাটাস টা যদি আপনাদের একটু বুঝতে সাহায্য করে এতেই আলহামদুলিল্লাহ্।