Sunday, February 17, 2019
কোনটা আসল ভবিষ্যৎ?
আমরা সব সময় মিথ্যে ভবিষ্যৎ গড়া নিয়ে চিন্তিত যখন সেই ভবিষ্যৎ টা আমাদের জীবনে আসবে কি আসবে না তার কোনো সম্ভাবনা নেই।
কিন্তু, আসল সত্য ভবিষ্যৎ যেটা অনিবার্য আসবেই সেটা নিয়ে কখনো ভাবি না।
আমরা ভাবি ভবিষ্যতের ব্যাংক ব্যালেন্স,বিয়ে,গাড়ি-বাড়ি এসব নিয়ে যেগুলোর কোনো গ্যারান্টি নেই যে আমি আমার জীবনে এগুলোর দেখা পাবো কি না!
কিন্তু যেই মৃত্যু নামের ভবিষ্যৎ টা আমার দরজার কড়া নাড়ছে সেটার ব্যপারে কোনো চিন্তাই নেই এমনকি সেটার জন্য নিজেকে তৈরি ও করছি না পুরন্ত সেটা আমার সামনে দাঁড়িয়ে।
যদি কেউ প্রশ্ন করে আমার ভবিষ্যৎ কি?
আমার উত্তর একটাই হওয়া উচিৎ সেটা হলো #মৃত্যু!
Tuesday, February 5, 2019
ঈমান ও আকাশের সম্পর্ক।
মানুষের ঈমান হচ্ছে আকাশের ন্যায়।
আকাশ যেমন পরিবর্তন হয় কখনো পরিষ্কার কখনো কালো মেঘে ভরা, আবার অঝোর ধারায় বৃষ্টি নেমে সেই মেঘ কাটিয়ে আবার সচ্ছ আকাশে পরিনত হয়।
ঠিক তেমনি আমাদের ঈমানও কখনো পরিষ্কার হয় আবার কখনো তাতে মেঘ জমে যায়। আর এই মেঘ কাটিয়ে পরিষ্কার ঈমান আনতে আমাদেরও বৃষ্টি ঝরানো লাগবে। আর সেই বৃষ্টি হলো আল্লাহর দরবারে আমাদের চোখের পানি।
ঈমান দৃঢ় করতে কাঁদুন বেশি বেশি আল্লাহর দরবারে। আর নিশ্চয়ই আল্লাহর কাছে প্রিয় শহীদের একফোঁটা রক্ত ও আল্লাহর ভয়ে বান্দার ফেলা একফোঁটা চোখের পানি।
Subscribe to:
Posts (Atom)

