Sunday, March 10, 2019
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ
মানুষের সামনে প্রয়োজনের তুলনায় বেশি সুনাম করলে অহংকার সৃষ্টি হয়। তাই মানুষের সামনে তার ভুলত্রুটি গুলি ধরিয়ে দেওয়ার চেষ্টা করুন জেনো সে শুধরে নিতে পারে।
মানুষের পিছে তার ভুলত্রুটি ধরলে গীবত হয় যার জন্য আপনি জাহান্নামের আগুনে জ্বলতে পারেন। তাই তার অনুপস্থিতিতে তার সুনাম করুন।
উপদেশ
রাসূল_সল্লাল্লাহু_আলাইহি_ওয়াসাল্লামের_আদর্শ।
কিসের জন্য অপেক্ষা...?
চিন্তা করুন তো আমাদের কাছে কার প্রাধান্য বেশি? মহান স্বত্তা আল্লাহর নাকি তার সৃষ্টি সামান্য একজন ডাক্তারের?
যদি বলেন এটা কেনো বললাম তাহলে শুনুনঃ-
যখন ডাক্তার আমাদের বলে আমাদের হাতে আর ৩মাস সময় আছে (উদাহরণ স্বরূপ)। তখন আমরা জেনো হুশ ফিরে পাই বাস্তবতা টা মেনে নিয়ে নিজেদের মৃত্যুর প্রহর গুনতে থাকি। সেই অনুযায়ী নিজেকে চালনা করি।
কিন্তু,
এই একই কথাটা যখন আল্লাহ রব্বুল আলামীন তার পবিত্র কোর'আনুল কারিমে আমাদের বার বার স্বরণ করিয়ে দেন তখন আমরা সেটাকে পাত্তাই দেই না। তখনও আমরা আমাদের হুশ আনি না। আমরা আমাদের বিবেক কাজে লাগাই না। ভেবে দেখুন তো এই বাস্তবতা টা কতটুকু গ্রহনযোগ্য আমাদের জন্য?
"প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।"- আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা।
Subscribe to:
Posts (Atom)

